Posts

Image
রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ১২:৫০am বিপুল পরিমান দেশীমদসহ মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গত ২৭ জুলাই ২০১৯ ইং তারিখ রাত্রী ১১.৫৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর দক্ষিন নওদাপাড়া এলাকায় অযিান পরিচালনা করে। অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (৩৫) পিতা-মৃতঃ নূর ইসলাম, সাং-বসুয়া অচিনতলা, থানা-রাজপাড়া, জেলা-রাজশাহী মহানগর’কে (ক) ১,৯৭০ (এক হাজার নয়শত সত্তর) বোতল দেশী চোলাইমদ, খ) নগদ ৫০০/-টাকা (গ) একটি মোবাইল (ঘ) একটি সীম সহ হাতেনাতে আটক করে র‌্যাব। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদকমুক্ত দেশ গড়ুন।
Image
গোমাস্তাপুরে ইভটিজিং করায় ১১ জন গ্ৰেফতার প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ১১:৫৫pm ২৮/০৭/১৯ তারিখ গোমস্তাপুর আব্দুল হামিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে মনোয়ার হোসেনের চায়ের দোকান  হইতে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে ১১ আসামীকে গোমস্তাপুর থানা গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাহাদের প্রত্যেককে ১০০০ টাকা করে জরিমানা করে।
Image
চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার (৩) তিনটি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ১১:৩০pm চাঁপাই প্রতিদিন নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ কোটি ৭৫ লাখ টাকার তিনটি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুইটি ওয়ার্ডে ২ কোটি ৭৫ লাখ টাকার তিনটি ড্রেনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পৌর এলাকার ১০নং ওয়ার্ডের চৌমহনী এলাকায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুল কাদির। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ সাইদুর রহমান, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, টিএলসিসি সদস্য ও ক্রীড়াবিদ মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ নুরুল ইসলাম মিনহাজ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মমরেজ আল...
Image
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ আটক (০১) এক । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৯:২০pm ভোলাহাট আম ফাউন্ডেশনে মোঃ জহিরের আড়ৎ হতে কার্টুন করা অবস্থায় ৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ । আমের কার্টুনের মালিক মোঃ মেহেদী হাসান, পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- গোহালবাড়ী, পোস্ট- সন্যাসীতলা, থানা- ভোলাহাট কে গ্রেফতার করা হয়েছে ।
Image
নতুন নিয়মে খুলতে হবে ফেসবুক অ্যাকাউন্ট । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৮:১০pm ফেসবুক অ্যাকাউন্ট খুলতে নতুন বাধ্যবাধকতা দেয়া হয়েছে। পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার বাড়তি সুবিধা ইতিমধ্যে বাতিল করেছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় এ প্ল্যাটফর্ম। অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য বিশেষ কিছু তথ্য যোগ না করলে এখন থেকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে না ফেসবুক। এ ছাড়া নতুন বাধ্যবাধকতার কারণে ফেসবুকে মোবাইল নম্বর দিতেই হচ্ছে ব্যবহারকারীকে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেওয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন। আইএএনএসের প্রতিবেদনে বলা হয়, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে হয়রানির আশংকা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আইএএনএসের এক প্রতিবেদনে আরও বলা হয়, যাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের জন্য ফেসবুকে প্রোফাইলের বাড়তি তথ্য দেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে লগইন করতে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এসব অ্যাকাউন্ট ইউজারদের। যদি এসব অ্যাকাউন্টে মোবাইল নম্বর দেওয়া না থা...
Image
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৭:২০pm চাঁপাইনবাবগঞ্জে ৯৪৪ বোতল ফেনসিডিল পাচারের অভিযোগে দায়েরকৃত মামলায় চারজনকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস করে বিণাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রািববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক লিয়াকত আলী মোল্লা আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিতরা হচ্ছে, সদর উপজেলার চরমোহনপুর এলাাকার সাদেকুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (৩৮), একই এলাকার মৃত. হাবিবুর রহমানের ছেলে মো.মান্নান(৫০), তেররশিয়া গ্রামের রসুল মোহম্মদের ছেলে আজাহার হক সিপার(৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা চৈমন্ডলের গ্রামের মুনসুর আলীর ছেলে মো. রশিদ(৩৭)। মামলার নথি ও সরকারী আইনজীবী ফেরদৌস আলম ডলার জানান, ২০০৯ সালের ৮’অক্টোবর ভোররাতে সদর উপজেলার চরগ্রাম সাহেরের ঘাট এলাকায় র‌্যাব-৫ রাজশাহী’র অভিযানে ৯৪৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন দন্ডিতরা। এঘটনায় ওইদিনই সদর থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন ডিএডি সাহাব উদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা ও তৎকালীন র‌্যাব-৫ উপপরিদর্শক(এস...
Image
চাঁপাইনবাবগঞ্জে DNC এর অভিযানে আটক (০৭) সাত ও অর্থ এবং কারাদণ্ড প্রদান । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৪:৪০pm মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ২৮/০৭/২০১৯ তা‌রিখ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম-এর নের্তৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার নামো শংকরবাটি ফতেপুর গ্রামস্থ মোঃ ইসরাফিল হকের ছেলে মোঃ নান্টু(৩২), শংকরবাটি বটতলাহাট  গ্রামস্থ মৃত ইনসান আলীর ছেলে মোঃ আহসান (৪৫),  একই গ্রামস্থ মোঃ আমিনুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল (৩২), শংকরবাটি মন্ডল পাড়াস্থ মৃত আলতাজ এর ছেলে মোঃ মতিন(৫৮), জীয়ানগর গ্রামস্থ মৃত জমসেদ আলীর ছেলে মোঃ শহীদ রানা(২৩), গোমস্তপুর উপজেলার রহনপুর কাঞ্চনতলা গ্রামস্থ মৃত নজরুল ইসলাম এর ছেলে মোঃ তহুরুল(৩০), রাজশাহী চন্দ্রীমা উপজেলার আসাম কলোনী  বউবাজারস্থ মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ মিজান (৩২) দেরকে ৫৫ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। পরে মোবাইল কো‌র্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ মিজান কে ১৫ দিনের  বি...