চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় (০১) জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রকাশিত ০৪ আগষ্ট ২০১৯, সময় : ৩:৫০পি,এম মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। ০১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনের মামলায় ( সদর থানার মামলা নং ৩৯ তারিখ ২০/১০/১৭, জি আর ৬১২/১৭, সেশন ৪১৭/১৮) আসামী মোজাম্মেল হক ওরফে কালু মেম্বার (৫৫)পিতা মৃত গিয়াস উদ্দিন সাং বাররশিয়া থানা-চাঁপাই নবাবগঞ্জকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী সাহেব। মামলার বাদী Rab, আই ও পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম।
Popular posts from this blog
১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা সেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশিত : ২৯/০৮/২০১৯, সময় : ১০:০৫.পি,এম cp-news ডেস্ক : রোগীদের মতো ১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা সেবা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল আটটায় রাজধানীর শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল যান প্রধানমন্ত্রী। এরপর ১০ টাকার টিকিট কেটে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা নেন তিনি। চিকিৎসা সেবা নেওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। এর আগেও দুইবার নিজে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। গত ১৯ এপ্রিল শেরে-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখান শেখ হাসিনা। এছাড়া ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকার নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন প্রধানমন্ত্রী।
মহারাজপুর মেলার মোড়ে র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত : ০৩/১০/২০১৯, সময় : ১০:১৫পি,এম র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ০৩ অক্টোবর ২০১৯ তারিখ আনুমানিক বিকাল ০৩.৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর মেলার মোড়ের দুলাল মার্কেটের সামনে অপারেশন পরিচালনা করে। অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ সিহাব (২৬), পিতা-মারতু বিশ্বাস, সাং-ভাগ্যভগবানপুর ২। মোঃ সেলিম রেজা (২৬), পিতা-মোঃ আঃ খালেক, সাং-আকন্দবাড়ি, ৩। মোঃ ইব্রাহীম বিশ্বাস (৩৫) পিতা- মোঃ রইজুদ্দিন, সাং-আকান্দবাড়ি, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে (ক) ৪,৯২৫ পিচ ইয়াবা (খ) ০২ টি মোবাইল (গ) ০৪ টি সীমকার্ড (ঘ) ০২ টি মেমোরী কার্ড (ঙ) ৪,৮০০/-টাকা সহ আটক করা হয়। র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদক-কে না বলুন।
Comments