Posts

Image
শিশু তুহিন হত্যায় স্বজনরাই জড়িত  প্রকাশিত : ১৪/১০/২০১৯, সময় : ১১:৩০পি,এম শিশু তুহিন হত্যা নিয়ে সংবাদ সম্মেলন পুলিশ প্রশাসনের চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যা মামলার জট খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে মুল রহস্য। পুলিশের ধারণা দীর্ঘ দিনের গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নৃশংস ভাবে শিশু তুহিনকে পৈচাশিক উপায়ে নির্মম ভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় শিশুর বাবাসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রাম থেকে শিশু তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। তুহিন রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রামের আবদুল বছির মিয়ার ছেলে। পুলিশ জানায়, হত্যাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির কান, গলা ও লিঙ্গ কেটে পাশবিক কায়দায় হত্যা করে গাছের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। শিশুটির পেটে বিদ্ধ ছিল দুটি ধারালো ছুরি। শিশুর মরদেহে বিদ্ধ দুটির ছুরিতে সোলেমান ও সালাতুলের নাম লেখা রয়েছে। এ নাম দুটি নিয়ে শিশু হত্যার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুলিশ জানায়, অনেক ক্লু আমাদের হাতে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা-চাচা, চাচিসহ...
Image
মহারাজপুর মেলার মোড়ে র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত : ০৩/১০/২০১৯, সময় : ১০:১৫পি,এম র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ০৩ অক্টোবর ২০১৯ তারিখ আনুমানিক বিকাল ০৩.৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর মেলার মোড়ের দুলাল মার্কেটের সামনে অপারেশন পরিচালনা করে। অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ সিহাব (২৬), পিতা-মারতু বিশ্বাস, সাং-ভাগ্যভগবানপুর ২। মোঃ সেলিম রেজা (২৬), পিতা-মোঃ আঃ খালেক, সাং-আকন্দবাড়ি, ৩। মোঃ ইব্রাহীম বিশ্বাস (৩৫) পিতা- মোঃ রইজুদ্দিন, সাং-আকান্দবাড়ি, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে (ক) ৪,৯২৫ পিচ ইয়াবা (খ) ০২ টি মোবাইল (গ) ০৪ টি সীমকার্ড (ঘ) ০২ টি মেমোরী কার্ড (ঙ) ৪,৮০০/-টাকা সহ আটক করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদক-কে না বলুন।
Image
মাদকের নতুন আইন যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড ..... প্রকাশিত : ৩০/০৯/২০১৯, সময় : ১২:১০এ.এম (cp-news) কারও কাছে ২৫ গ্ৰাম বা তার বেশি ইয়াবা, কোকেন, হেরোইন ও পেথিড্রিন জাতীয় মাদক পাওয়া গেলে, বা এটা পরিবহন, চাষাবাদ, উৎপাদন, আমদানি-রপ্তানি বা বাজারজাত করলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড ।  এই বিধান রেখে আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের জন্য উত্থাপন করেন। হেরোইন, কোকেন ও কোকা থেকে তৈরি মাদক, মরফিন, টেট্রাহাইড্রোক্যানাবিনল, অপিয়াম, ক্যানাবিস রেসিন, মেথাডন জাতীয় মাদকের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আগের আইনেই ছিল। নতুন আইনে বলা হয়েছে, এসব মাদক ২৫ গ্রামের বেশি কেউ বহন, পরিবহন বা স্থানান্তর এবং আমদানি বা রপ্তানি করলে কিংবা চাষাবাদ, উত্‌পাদন বা প্রক্রিয়াজাতকরণে জড়িত হলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মুত্যুদণ্ড। এ বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব করে জাতীয় পার্টির সাংসদ শামীম হায়দার পাটোয়ারী বলেন, “নিষ্ঠুর আইন। ২৫ গ্রাম পরিমাণের মাদক পেলেই সাজা হবে যাবজ্জীব...
Image
শিবগঞ্জে রুবেলের কব্জি কেটে নেয়া মামলায় চেয়ারম্যান ফয়েজ সহ ৫ জনের ৪ দিন রিমান্ড প্রকাশিত : ২০/০৯/২০১৯, সময় : ১০:৩০পি,এম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কেটে নেয়া মামলায় প্রধান আসামী উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ ৫ জনের ৪দিন কওে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে শিবগঞ্জ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আসামীদেও আদালতে হাজির করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আমলী আদালত ‘খ’ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল হোসেন প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার সহযোগী তারেক আহেম্মদ, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলমও তারিক হাসান রিমন। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ‘অধিকতর তদন্ত ও আলামত সংগ্রহের জন্য আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ তিনি আরো জানান, পদ্মা নদীর খেয়াঘাট নিয়ে পূর্ব শত্রুতার জের ধওে বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন...
Image
শিবগঞ্জে চেয়ারম্যান এর নির্দেশে রুবেল এর দুই হাত কাটা হলো প্রকাশিত : ১৯/০৯/২০১৯, সময় : ০৮:৫০পি,এম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রুবেল আলী (২৮) নামে এক যুবকের দুই হাত কব্জি থেকে কেটে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।  এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নির্মম পাশবিকতার শিকার রুবেলের বাড়ি নয়ালাভাঙ্গা গ্রামে। তার বাবার নাম খোদাবক্স। রুবেল একজন আম ব্যবসায়ী। উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন নিজে উপস্থিত থেকে তার ক্যাডারদের দিয়ে হাত কাটিয়েছেন বলে অভিযোগ করেছেন রুবেল আলী বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে উজিরপুর গ্রামে চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ের পেছনের ফাকা মাঠে রুবেল আলীর দুই হাতের কব্জি কেটে ফেলা হয়। চেয়ারম্যানের উপস্থিতিতে উজিরপুর গ্রামের হোসেন আলী ও জিয়া নামের দুই ব্যক্তি ছুরি দিয়ে তার হাত কেটে দিয়েছেন। তবে চেয়ারম্যানের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ নেই। রুবেল জানান, তার চাচাতো ভাই আবদুস ...
Image
র‌্যাব-৫ এর অভিযানে ০২ টি বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক প্রকাশিত : ১০/০৯/২০১৯ সময় : ১০:৫০পি.এম র‌্যাব-৫ এর অভিযানে ০২ টি বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ১০ সেপ্টেম্বর-২০১৯ ইং বিকাল ০৫.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ষোলগাড়ির বিল এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে,আলামত (ক) ০২ টি বিদেশী পিস্তল ,(খ) ০৯ রাউন্ড গুলি (গ) ০৩ টি ম্যাগজিন (ঘ) ০১ টি মোবাইল (ঙ) ০২ টি সিম (চ) ০১ টি মেমোরী র্কাডসহ আসামী ১। মোঃ মমিনুল ইসলাম@মন্টু (২৫), পিতা মোঃ মোখলেছুর রহমান, সাং- ষোলগ্রাম, থানাঃ-নিয়ামতপুর,জেলাঃ নওগাঁকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। অবৈধ অস্ত্রমুক্ত স্বদেশ গড়ুন।
Image
রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। প্রকাশিত : ০৯/০৯/২০১৯, সময় : ০৬:৫০পি.এম র‌্যাব-৫ এর অভিযানে ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক গত ০৮ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে ০৬.১০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ থানাধীন পুরাতন বারশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আলামত (ক) ০৪ টি প্লাষ্টিকের বস্তার মধ্যে ০২টি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১৫০+১৬৫ =৩১৫ (তিনশত পনের) বোতল ও ০১টি সবুজ রংয়ের প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ১৫০ (একশত পঞ্চাশ) বোতল এবং ০১টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর ২০০ (দুইশত) বোতল সর্বমোট ৬৬৫ (ছয়শত পয়ষট্টি) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ জমসের আলী (৪৬), ২। মোঃ জিয়াউল হক (৪০) উভয় পিতা-মৃত এমরান হোসেন, সাং-বাররশিয়া (ভারপাড়া) , থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ গ্রেফতার করা হয়েছে । র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদক-কে না বলুন।