শিবগঞ্জে চেয়ারম্যান এর নির্দেশে রুবেল এর দুই হাত কাটা হলো প্রকাশিত : ১৯/০৯/২০১৯, সময় : ০৮:৫০পি,এম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রুবেল আলী (২৮) নামে এক যুবকের দুই হাত কব্জি থেকে কেটে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে রুবেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নির্মম পাশবিকতার শিকার রুবেলের বাড়ি নয়ালাভাঙ্গা গ্রামে। তার বাবার নাম খোদাবক্স। রুবেল একজন আম ব্যবসায়ী। উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন নিজে উপস্থিত থেকে তার ক্যাডারদের দিয়ে হাত কাটিয়েছেন বলে অভিযোগ করেছেন রুবেল আলী বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে উজিরপুর গ্রামে চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়ের পেছনের ফাকা মাঠে রুবেল আলীর দুই হাতের কব্জি কেটে ফেলা হয়। চেয়ারম্যানের উপস্থিতিতে উজিরপুর গ্রামের হোসেন আলী ও জিয়া নামের দুই ব্যক্তি ছুরি দিয়ে তার হাত কেটে দিয়েছেন। তবে চেয়ারম্যানের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ নেই। রুবেল জানান, তার চাচাতো ভাই আবদুস ...